Writer : MD RASHED KHAN BABU
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে দুই ঈদে ১১ দিন এবং দুর্গাপূজায় ২ দিনের ছুটি দেওয়া হবে।
প্রকাশিত: ১৬:১৩, ১৭ অক্টোবর ২০২৪; আপডেট: ১৬:১৭, ১৭ অক্টোবর ২০২৪
-------------------------------------------------------------------------------------------------------------
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন এবং হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় ছুটি বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাধারণ ছুটি বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের সময় ঈদ ও পূজার ছুটির বিষয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
👉 "Click Hear" 👈
এছাড়া ২০২৫ সালের জন্য প্রস্তাবিত ছুটি অনুযায়ী, ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির বাইরে এই প্রস্তাব অনুযায়ী মোট ২৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, যা ২০২৪ সালের ২২ দিনের ছুটির তুলনায় বেশি।
প্রসঙ্গত, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে বেশ কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়ানো হচ্ছিল। আওয়ামী লীগ সরকারের সময় এই ছুটি বাড়ানোর প্রস্তাব করা হলেও, তা বাস্তবায়ন হয়নি।

No comments: