B72

B 728

National Bank Ltd

   



 


  যারা ন্যাশনাল ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি। সেই টাকাগুলো উদ্ধারের জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক সহায়তায় কার্যক্রম চলমান রয়েছে। আগামী সপ্তাহ থেকে আমরা এটাচমেন্ট (আদায়ের মাধ্যমে সমন্বয়) শুরু করে দিব। আশা করি আগামী তিন মাসের মধ্যে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে।

We have identified those who took away thousands of crores of rupees from the National Bank. Operations are underway with the central bank and international assistance to recover the money. From next week we will start attachment. Hope National Bank will turn around in next three months.
   বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাংকটির পরিচালক মোয়াজ্জেম হোসেন।


Moazzem Hossain, director of the bank, said these things in a press conference organized at the head office of the National Bank on Thursday
   তিনি আরো বলেন, যারা ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়েছে তাদের নামে, বেনামে, স্থাবর, অস্থাবর যেসব সম্পত্তি আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। এমনও গ্রাহক‌ও আছে গুলশানে তাদের ১০০০ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এগুলো সব নেওয়ার উদ্যোগ নিয়েছি ব্যাংকের পক্ষ থেকে!  
He also said that the immovable and immovable properties of those who have taken loans from the National Bank have been identified anonymously. There are also customers whose wealth of Rs 1000 crore was found in Gulshan. I have taken the initiative to take all these from the bank 

 
 

      যারা এই ব্যাংক থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছে তাদেরকে আমরা ধরার কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছি। 
ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, আতঙ্ক এবং গুজবে ব্যাংক খাত থেকে আস্থা হারিয়েছেন আমানতকারীরা। এ খাতে অনিয়ম ছিল না তা বলবো না। ব্যাংকিং খাতে বহুমাত্রিক ও বহু পাক্ষিক অনিয়ম হয়েছে।
তবে ন্যাশনাল ব্যাংকে এখন আন্তর্জাতিক এবং দেশীয়সহ পাঁচটি অডিট ফার্ম কাজ করছে। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী করণীয় আমরা নির্ধারণ করব। আমি এতোটুকু নিশ্চিত করতে পারি এতদিন যত অনিয়ম হয়েছে এখন তা সম্পূর্ণরূপে বন্ধ। এখন আমরা অবলোপন থেকে এবং মন্দ মানে খেলাপি হয়ে যাওয়া ঋণ গুলো আদায়ের চেষ্টা করছি। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি এবং রেমিটেন্সের উপর জোর দিয়েছি।
কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় খুব ওই ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন চেয়ারম্যান।

 

We have taken effective measures to catch those who took the most money from this bank. 
Abdul Awal Mintu, chairman of the bank, said that depositors have lost confidence in the banking sector due to fear and rumours. I will not say that there were no irregularities in this sector. There have been multi-dimensional and multi-week irregularities in the banking sector.
However, National Bank now has five audit firms, including international and domestic. We will decide what to do next based on their report. I can confirm this much that all the irregularities till now are completely stopped. Now we are trying to recover the bad debts from foreclosures and defaults. Also emphasized on increasing foreign trade and remittances.
The chairman expressed hope to turn around with the help of the central bank

 

    লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আরো জানান, দেশের কঠিন সময়েও ন্যাশনাল ব্যাংক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত গার্মেন্টস শিল্প ও কারখানা গুলোর পাশে সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষত এলসি সুবিধা প্রদান সহ গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করায় ন্যাশনাল ব্যাংক সদা সচেষ্ট। এর পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও ন্যাশনাল ব্যাংক সচেষ্ট। নেশনাল ব্যাংক এই অক্টোবর পর্যন্ত ৯০০ কোটি টাকার খেলাপি আদায় করেছে এবং চলতি বছরের মধ্যে আরও ৪০০ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের আগের পরিচালকদের অনেকেই চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটিকে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৪২ হাজার ২৭০ কোটি টাকা। এর মধ্যে খাতা-কলমে খেলাপি হয়ে পড়েছিল ১২ হাজার ৩৬৫ কোটি। বিতরণকৃত মোট ঋণের ২৯ শতাংশ। প্রকৃতপক্ষে ব্যাংকটির খেলাপিরিন আরও বেশি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ বর্তমানে ১১ হাজার ৬৯৮ কোটি।


 

Through a written statement, he also said that even in the difficult times of the country, the National Bank is actively working alongside the garment industry and factories, one of the most important sectors of the country. National Bank has always endeavored to ensure timely payment of salaries and allowances to garment workers, especially with the provision of LC facilities. In addition to this, National Bank is also trying to keep the economy of the country active in the field of foreign transactions. National Bank has recovered defaults of Tk 900 crore till this October and the process of collecting another Tk 400 crore is going on this year, he said.
It should be noted that Bangladesh Bank abolished the board of directors of the private National Bank on August 20. Many of the previous directors of National Bank were representatives of various companies under the name of S Alam Group, a Chittagong-based business group. As a result, through this action of the central bank, the bank is considered to have been freed from the hands of the S Alam group. 

 

According to the data of Bangladesh Bank, the amount of disbursed loans of National Bank was Tk 42 thousand 270 crore till last December. Out of this, 12 thousand 365 crores were defaulted. 29 percent of total loans disbursed. In fact the bank's khelapirin is alleged to be higher. According to the data of the central bank, the amount of provision deficit of the bank is currently 11 thousand 698 crores.
        

No comments:

B78

Powered by Blogger.