B72

B 728

"আবু সাঈদ গত ১৬ জুলাই আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে এভাবে দাঁড়িয়েছিলেন।

 "আবু সাঈদ গত ১৬ জুলাই আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে এভাবে দাঁড়িয়েছিলেন। ছবি: যমুনা টেলিভিশনের ভিডিও চিত্র থেকে নেওয়া।"










রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন। পুলিশের গুলিতে নিহত হওয়ার মাত্র চার দিন আগে তিনি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

আজ সোমবার বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবু সাঈদ ইবতেদায়ি শিক্ষক (সাধারণ) হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় তাঁর রোল নম্বর ছিল ২০১২৫৬২৯৭। তাঁর বাবার নাম মো. মকবুল হোসেন এবং মায়ের নাম মনোয়ারা বেগম।









আবু সাঈদ শিক্ষক নিবন্ধনে পাস করলেও তা দেখে যেতে পারলেন না, ভাইয়ের আক্ষেপ


নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি  

রংপুর ও বদরগঞ্জ  

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ২১:৩১


আবু সাঈদ গত ১৬ জুলাই আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন।  

ছবি: যমুনা টেলিভিশনের ভিডিও চিত্র থেকে নেওয়া।





### আরও পড়ুন: 

**রংপুরের সাবেক ডিআইজিসহ আবু সাঈদ হত্যা মামলার ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা**  

০৩ অক্টোবর ২০২৪


এনটিআরসিএর ওয়েবসাইটে আবু সাঈদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তাঁর ভাই রমজান আলী বলেন, আবু সাঈদ স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এরপর খালাশপীর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করেন এবং ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান। ২০২০ সালে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন।


রমজান আলী আরও বলেন, "আবু সাঈদের ইচ্ছা ছিল ম্যাজিস্ট্রেট হওয়ার। তবে সংসারের অভাব দূর করতে ইবতেদায়ি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়। পাসও করল, কিন্তু সে নিজে তা দেখে যেতে পারল না। আমাদের এসব দেখে আর লাভ কি?"


গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরে ওই ফটকটি শিক্ষার্থীরা ‘শহীদ আবু সাঈদ গেট’ নামে নামকরণ করেন। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।


No comments:

B78

Powered by Blogger.