"চোর ধরতে গিয়ে কিশোর খুন, গ্রেপ্তার ৩ জন"
রাজধানীর হাজারীবাগে কিশোর শাহাদাত হোসেন (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুকুর আলী (২২), সিয়াম (২০) এবং শাকিল হোসেন (২৩)। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম **প্রথম আলোকে** জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজারীবাগের মনেশ্বর গলির একটি বাড়ির নিচতলায় ঢুকে সিয়াম একটি সাইকেল চুরি করার চেষ্টা করেন। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলেন ওই বাড়ির মালিক। তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় কিশোর শাহাদাত হোসেন ও তার কয়েকজন বন্ধু সিয়ামকে ধরার চেষ্টা করেন।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, শাহাদাত ও তার বন্ধুদের উপস্থিতি টের পেয়ে সিয়াম সাইকেল ফেলে চাঁনপুর মসজিদের গলির মো. শুকুর আলীর বাসায় আশ্রয় নেন। পরে শাহাদাত সেই বাসায় ঢুকলে সিয়াম ও শাকিল মিলে তাকে জাপটে ধরেন। এ সময় শুকুর আলী তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন 👇
No comments: